ads

শুক্রবার , ২৫ অক্টোবর ২০১৩ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাও সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশী গরু ব্যবসায়ী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৫, ২০১৩ ৭:২৬ অপরাহ্ণ

bangladeshআজম রেহমান, ঠাকুরগাও : জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে আরিফ (২২) নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় বিএসএফ। ২৪ অক্টোবর বৃহস্পতিবার মধ্যরাতে তাকে আটক করা হয়।
জানা যায়, উপজেলার ধর্মগড় চিকনী গ্রামের আলমের পুত্র আরিফ ভারত থেকে গরু আনার সময় ধর্মগড় সীমান্তের ৩৭১/৩ এস পিলারের ওপারে ভারতীয় কুকরাদহ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। ঠাকুরগাও-৩০ বিজিবির ভারপ্রাপ্ত লে. কর্ণেল আলমগীর আটকের ঘটনা নিশ্চিত করেন। ধর্মগড় বিওপি’র নায়েক সুবেদার ওয়াহিদুর রহমান জানান, বিএসএফের কাছে বার্তা পাঠানো হয়েছে। আরিফকে ফিরিয়ে আনার ব্যাপারে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!