কালিয়া (নড়াইল) সংবাদদাতা : নড়াইলের কালিয়ায় জেএসসি পরীক্ষার্থী দুইবন্ধু মটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে কালিয়া-বড়দিয়া সড়কের নড়াগাতী থানাধীন শুড়িগাতি নামক স্থানে ওই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছে পুটিমারী গ্রামের রফিক ফকিরের ছেলে মেহেদী (১২) এবং পেচিডুমুরিয়া গ্রামের মৃত বাবুল মোল্লার ছেলে সাকিব (১৩)।
জানা যায়, বড়দিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী দুইবন্ধু মেহেদী ও সাকিব বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে মটরসাইকেল যোগে প্রাইভেট পড়ার জন্য বড়দিয়া যাচ্ছিল। কালিয়া-বড়দিয়া সড়কের শুড়িগাতি নামক মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরগাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। এতে মেহেদী ঘঠনাস্থলেই মারা যায়। এসময় তার বন্ধু সাকিব পার্শ্ববর্তী পুকুরের পানিতে ছিঁটকে পড়লে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।




