ads

রবিবার , ১৩ অক্টোবর ২০১৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নাঈম

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১৩, ২০১৩ ৭:০৬ অপরাহ্ণ

Naimবিশেষ প্রতিনিধি : হিন্দু ধর্মারম্বীদের সব চেয়ে বড় উৎসব দুর্গাপূজা জমে ওঠেছে। ইতোমধ্যে শেরপুরের শ্রীবরদীতে এ উৎসবটি পালন করা হচ্ছে ৮টি পূজা মন্ডপে। শনিবার ছিল মহাষ্টমী। এ উপলক্ষে প্রত্যেকটি পূজা মন্ডপে ছিল সন্ধ্যার পর থেকে লোকজনের উপচে পড়া ভিড়। এর মধ্যে শিশু ও কিশোরদের সংখাই বেশি। এ সময় ওইসব পূজা মন্ডপ পরিদর্শন করলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ও ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম। তিনি প্রত্যেকটি পূজা মন্ডপে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতাও করেন।

Shamol Bangla Ads

উপজেলার ভায়াডাঙ্গা বাজার সংলগ্ন শারদীয় দুর্গাপূজায় পরিদর্শনকালে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের স্বাস্থ্য, অন্য, বস্ত্র, বাসস্থানসহ নানা দিক উন্নয়ন হয়। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি আবার নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রানীশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান আমান উল্লাহ, স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক জাবের হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ হায়দার, স্বেচ্ছা সেবক লীগের বাজার শাখার সভাপতি খোকা মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক নির্মল কুমার বড়–য়া ও ভায়াডাঙ্গা শারদীয় দুর্গা পূজার সভাপতি খিরু মোহন প্রমূখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!