মীর আসলাম, রাউজান (চট্টগ্রাম) : দুই দফায় টানা বৃষ্টিতে সৃষ্ট পানিবদ্ধতায় পড়ে ক্ষতিগ্রস্থ রাউজানের কৃষকদের মেরুদন্ড ভেঙ্গে গেছে। কৃষি বিভাগের মতে, এখানের কৃষিজীবিদের ক্ষতির পরিমান প্রায় আট কোটি টাকার মত। এখানে পাহাড়ী ঢল ও বৃষ্টির পানিবদ্ধতায় বেশির ভাগ বীজতলা নষ্ট হয়ে গেছে। এলাকার মৌসুমী সবজি ক্ষেতে ডুবে গিয়ে সম্পূর্ণ ধ্বংস হয়েছে। কৃষি বিভাগ এর লোকজন বলেছেন, এই বর্ষায় ক্ষতিগ্রস্থ কৃষকদের পুর্নবাসনে এলাকার সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী নিজস্ব অর্থায়নে বীজ সার দিয়ে সহায়তা করছেন। তার সহানুভূতি পেয়ে এলাকার কিছু কৃষক ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা পেলেও অধিকাংশ কৃষক তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারবে না।
স্থানীয় কৃষকরা বলেছেন মৌসুমি বৃষ্টি সকলের প্রত্যাশিত ছিল। প্রথম দফায় বৃষ্টির পানির জন্য রাউজানের কৃষকরা আকাশ পানে তাকিয়েছিল। শুরুতে কাংঙ্খিত বৃষ্টি পেয়ে আমন ধান চাষীরা যথাসময়ে জমিতে বীজ তলা সৃষ্টি করেছিল। মৌসুমি সবজি ক্ষেতে বিভিন্ন রকম বীজ ও চারা লাগিয়েছিল সবজি চাষীরা। কিন্তু পরের টানা বৃষ্টি কৃষকদের বেঁচে থাকার স্বর্প্ন ভেঙ্গে দিয়েছে সবকিছু পানিতে ডুবিয়ে দিয়ে।
পশ্চিম গুজরার কৃষক মহিউদ্দিন বলেছেন প্রথম বার তৈরী করা চল্লিশ কেজি ধানের বীজ তলা পানির চাপে নষ্ট হয়ে গেছে। এই বীজ তলা হারিয়ে ঘুরে দাঁড়ানোর আশায় চড়া দামে ধান চারা কিনে আনা হয়েছিল রাঙ্গুনিয়ার পোমরা এলাকা থেকে। সেই চারা লাগানোর দুদিনের মাথায় আবারও টানা বৃষ্টির পানির চাপে ওই চারাও নষ্ট হয়ে গেছে। মহিউদ্দিনের মত উপজেলার শত শত কৃষক এখন ক্ষতি এই চাপ সহ্য করতে না পেরে আমন চাষে আর এই মৌসুমে মাঠে যাচ্ছে না। উপজেলার উত্তারাংশের সর্তা, ডাবুয়া, কাশখালী,বেরুলিয়া খালের পানির উপর ভর করে হলদিয়া, চিকদাইর, ডাবুয়া, সুলতানপুর, নোয়াজিশপুর এলাকার অধিকাংশ কৃষক মৌসুমি সবজি ক্ষেত করে থাকেন। এই অঞ্চলের উৎপাদিত ডাবুয়ার বেগুনের চাহিদা চট্টগ্রামে ব্যাপক। এই চাহিদা পূরণে ওই এলাকার কৃষকগণ এবার শত শত একর জমিতে চারা লাগিয়েছিলেন। তে তৈরীও হয়েছিল আশানুরোপ। সকল কৃষকদের মনে স্বপ্ন জেগেছিল তারা ক্ষেতে আগাম উৎপাদন পাবেন। একারণে পাওয়া যাবে বাজারে ভাল দাম। কিন্তু তাদের সেই স্বপ্ন ভেসে গেছে সর্তা, ডাবুয়াসহ কয়েকটি খালের পানির স্রোতে। সব ক্ষেত সপ্তাহের বেশি সময় পানির নিচে চাপা পড়ে নষ্ট হয়ে গেছে। হলদিয়ার বাসিন্দা দিদারুল আলম বলেছেন পাহাড়ী অঞ্চলের বৃষ্টির পানি সর্তা, ডাবুয়াসহ এলাকার খাল গুলো হয়ে তীব্র বেগে রাউজানের উপর দিয়ে নেমে হালদায় পড়েছে। পানির চাপ সইতে না পেরে প্রতিটি খালের দুই পাড়ের বাঁধ ভেঙ্গে স্রোত বয়ে গেছে উপজেলার উত্তারাংশের ইউনিয়ন ও পৌরসভার উপর দিয়ে। লোকালয়ে ডুকে পড়া পানি দ্রুত নামতে না পেরে এখানে সপ্তাহকাল ধরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এই পানির চাপে এলাকার সব কৃষি ক্ষেত নষ্ট হয়ে গেছে।
রাউজান পরিবেশ রা আন্দোলনের নেতা নুরুল আবছার বলেছেন সর্তা ও ডাবুয়া খাল নব্যতা হারানোর কারণে এখন আগের মত পানি ধারণ করতে পাচ্ছে না। একারণে নেমে আসা পাহাড়ী পানির তীব্রতায় পাড় ভেঙ্গে লোকালয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি করছে। হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম বলেছেন গত এক দশকে রাউজানের সাংসদ উপজেলার আনেক খাল কেটে সংস্কার করেছেন। ওসব খালের সংস্কার করা না হলে রাউজানের মানুষ দীর্ঘ সময় ধরে পানিবদ্ধতার কবলে পড়তো। তিনি জানান ডাবুয়া, সর্তা খালের ভরাট হয়ে যাওয়া বিভিন্ন অংশ কেটে পানির প্রবাহ স্বাভাবিক করতে এবং ভেঙ্গে যাওয়া পাড় দ্রুত পূননির্মাণ করে দিতে প্রকল্প গ্রহনের জন্য স্থানীয় সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিদ্দেশ দিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা শামীম হোসেন বলেন এই উপজেলার পরিশ্রমী কৃষিজীবিরা তাদের ক্ষেত খামার নিয়ে বর্ষার আগে আশাবাদী ছিল। কিন্তু পানিবদ্ধতায় তাদের স্বপ্ন ভেঙ্গে গেছে। তিনি বলেন স্থানীয় সাংসদ অনেক কৃষককে ক্ষতি পুষিয়ে নিতে নিজের তহবিলের অর্থ ও উপকরণ সহায়তা দিয়েছেন। সরকার তিগ্রস্থদের পূনবাসনে সবধরণে সহায়তা দেয়ার চেষ্টা করছে। তার অফিস সূত্রে জানা যায় এই বর্ষায় পানির চাপে রাউজানের কৃষকদের ক্ষতির পরিমান প্রায় আট কোটি টাকা।






