আমিনুর ইসলাম,গাবতলী (বগুড়া) : বগুড়ার গাবতলী নারুয়ামালা কোরবানীর হাটে ছাগল কেনা-বেচাকে কেন্দ্র করে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, নগদ টাকাসহ ছাগল লুট ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। ৭ অক্টোবর সোমবার বিকেল অনুমান ৪ টায় ওই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জানা যায়, ছাগলের ব্যাপারি এবাদুলের সাথে স্থানীয় রেজাউলের ছাগল কেনা বেচাকে কেন্দ্র করে বচসার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের কয়েকজন লোক তর্ক বিতর্কে লিপ্ত হলে সংঘর্ষ বেধে যায়। রেজাউল তার লোকজনের হামলায় ছাগলের বেপারী রনি, আশরাফ, আলম এবাদুলসহ ৭/৮ জন আহত হয়। বেপারি খলিলের ছেলে রনির কাছে রক্ষিত ছাগল কেনার ১ লাখ ২০ হাজার টাকা, নুরু ইলামের ৩টি ছাগল লুট হয় বলে ব্যাপারিরা অভিযোগ তুলেছে। এসময় উভয়ের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। নারুয়ামালা হাটে ওই ঘটনায় নিরাপত্তা অভাবে কোরবানীর ক্রেতা-বিক্রেতারা আতংকিত হয়ে দ্বিগবিদ্বিগ ছুটাছুটি করতে থাকে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সন্ধ্যায় ৩০/৪০ জন ছাগলের বেপারি লুট হওয়া টাকা ছাগল উদ্ধার ও সুষ্ঠ বিচারের দাবিতে থানায় অভিযোগ করেছে। পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ব্যপারে হাটের ইজারাদার মোস্তাফিজার রহমান রঞ্জুর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সামান্য বলে মন্তব্য করেন।




