ads

বৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০১৩ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুন্সীগঞ্জের শ্রীনগরে শিক্ষিকার লাশ উদ্ধার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ১৯, ২০১৩ ৩:২২ অপরাহ্ণ

Las_Uddar-23মুন্সীগঞ্জ সংবাদদাতা : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পালপাড়া এলাকায় মিথিলা দে (২৫) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই শিক্ষিকার ঘর থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। ওই ঘটনার পর থেকে তার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। মিথিলা দে সদর ইউনিয়নের পালপাড়া গ্রামের রাজিব দাসের স্ত্রী ও ষোলঘর সদারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে জানা গেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পালপাড়া গ্রামের রাজিব দাসের বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় মিথিলার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে, মিথিলার বাবা বিএসডিসি কর্মকর্তা দিলীপ দে দাবি করেছেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

Need Ads