ads

শনিবার , ২৪ আগস্ট ২০১৩ | ১২ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার ভারতে গণধর্ষণের শিকার হয়েছেন এক মহিলা পুলিশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক - ফটো কার্ড
আগস্ট ২৪, ২০১৩ ৮:১৪ অপরাহ্ণ

Rape-7শ্যামলবাংলা ডেস্ক :  এবার ভারতে গণধর্ষণের শিকার হয়েছেন এক মহিলা পুলিশ। ভারতের ঝাড়খণ্ড রাজ্যে মাওবাদী গেরিলাদের হামলায় নিহত  আত্মীয়ের লাশ নিয়ে ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছেন ওই মহিলা পুলিশ। ঝাড়খণ্ডের  লাতেহার জেলা সদর দফতরের ৫ থেকে ৭ কিলোমিটারের মধ্যে এ ঘটনা ঘটেছে ।
ভারতের বেসরকারি টেলিভিশন এনডিটিভি খবরে প্রকাশ ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে গারওয়াতে ২২ আগস্ট বৃহস্পতিবার রাতে এ ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার ওই পুলিশ সদস্যের দেবর  মাওবাদীদের হামলায় নিহত হন তিনি তার তিন আত্মীয়কে সঙ্গে নিহত দেবরের লাশ নিয়ে ফেরার পথে এ হামলার শিকার হন তিনি।
ভারতের ৭৫ নম্বর ন্যাশনাল হাইওয়েতে  লাশবাহী গাড়িটি থামিয়ে তাতে লুটপাট করে এবং হামলাকারীরা লাশবাহী গাড়িতেই ধর্ষণ করে হতভাগী পুলিশ সদস্যকে। কয়েক বছর আগে মাওবাদী গেরিলাদের হামলায় স্বামী নিহত হওয়ার পর এ মহিলাকে পুলিশ বাহিনীতে চাকরি দিয়েছিল ঝাড়খণ্ডের রাজ্য সরকার।  পুলিশ এখনো দোষী ব্যক্তিদের গ্রেফতার করতে না পারলেওে সন্দেহভাজন কয়েক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার কথা জানানো হয়েছে।

Need Ads