শ্যামলবাংলা ডেস্ক: মিশরে মুসলিম ব্রাদারহুডের শীর্ষনেতা মোহাম্মদ বাদিয়েকে রাজধানী কায়রো থেকে গ্রেপ্তার করা হয়েছে৷ এ খবর নিশ্চিত করেছে মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম৷
২০আগস্ট মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে নাসার সিটির একটি অ্যাপার্টমেন্টে লুকিয়ে থাকা মুসলিম ব্রাদারহুড নেতা বাদিয়েকে গ্রেপ্তার করেছে নিরাপত্তাবাহিনী৷ গত সপ্তাহে এই এলাকাটিতেই এক রক্তক্ষয়ী অভিযানে মুরসি সমর্থকদের উচ্ছেদ করে নিরাপত্তাবাহিনী৷ বাদিয়ের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতায় উসকানি দেয়া এবং গত জুনে মুসলিম ব্রাদারহুডের সদর দপ্তরের সামনে আটজন ব্রাদারহুডবিরোধী প্রতিবাদকারীকে হত্যার অভিযোগ আনা হয়েছে৷ এ মাসের শেষেই তাঁকে আদালতে হাজির করার কথা৷




