ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে রেকর্ড পরিমাণ আলু’র চাষ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৮:৪৮ অপরাহ্ণ

Rajarhat Pic-01-11-13মাহফুজার রহমান মনু, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাটে এবার আলু’র চাষের  মহোৎসব চলছে। আলু চাষের জন্য কৃষকরা আগাম জমি প্রস্তুতের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। গত বছর আলু চাষে সাফল্য দেখে এবার কৃষকদের মাঝে আগ্রহ আরও বেড়েছে। রাজারহাট উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিগত বছর গুলোর চেয়ে এ বছর আলু চাষের প্রতি বেশী নজর দেয়া হয়েছে। আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮শ’ হেক্টর। লাভবান ফসল হিসেবে আলুকে বেশী প্রাধান্য দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। অন্যান্য ফসল বন্যা, খরায় ক্ষতিগ্রস্ত হলেও আলু চাষে তা হয় না। সার-কীটনাশকের দাম কৃষকদের হাতের নাগালে হওয়ায় প্রথম দিকেই এ উপজেলার কৃষকরা আলু চাষে ঝুঁকে পড়েছে। গত বছর কৃষকরা ক্ষেত থেকে আলু তুলে বিক্রি করে ভালো মুনাফা পেয়েছে এবং যারা ব্যবসায়ী উদ্দেশ্যে আলু সংরক্ষণ করেছিলেন তারাই শুধু লোকসান গুনেছেন বলে একাধিক আলু চাষীর সঙ্গে কথা বলে জানা যায়। ছিনাই ইউনিয়নের আলু চাষী নুরুন্নবী (৪৫), বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা এলাকার তিস্তার চরের আলু চাষী জামাল উদ্দিন (৪০), রাজারহাট সদর ইউনিয়নের বোতলার পাড় গ্রামের আলু চাষী মকবুল হোসেন (৬০) বলেন, গত বছর আলু চাষ করে কৃষকদেরকে বেশী লোকসান গুনতে হয়নি। কারণ জানতে চাইলে তারা বলেন, আমরা আলু তুলেই বিক্রি করেছি। এ জন্য আমাদেরকে লোকসান গুণতে হয়নি। যারা বেশী মুনাফার আশায় আলু সংরক্ষণ করেছেন, তারা লোকসান গুণেছেন এটা ঠিক। এ বছর সরকার যদি আলু বিদেশে রপ্তানী করে তাহলে কৃষকরা আরও বেশী লাভবান হবে।
এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায় বলেন, চলতি বছর অত্র উপজেলায় ১ হাজার ৮শ’ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে তিস্তার চর সহ গোটা উপজেলায় এ পর্যন্ত ১শ’ হেক্টর জমিতে আলুর চাষ সম্পন্ন হয়েছে। আশা করছি গত বছরের তুলনায় এ বছর দ্বিগুণ আলুর চাষ হবে।

Need Ads
error: কপি হবে না!