মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে জামায়াত-শিবিরের ৩ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হুসেন আহমদ, সাজু মিয়া ও দেলোয়ার হুসেন এর মধ্যে ১ জন জামায়াতের রোকন ও ২ জন শিবির কর্মী রয়েছেন। পুলিশ জানায়, বিগত হরতাল এর সময় ভাংচুর ঘটনার মামলায় শনিবার ভোরে এক অভিযান চালিয়ে জুড়ীর বিভিন্ন স্থার থেকে তাদেরকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরন করা হয়। এ ব্যাপারে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।




