মো.সুজন রানা, নন্দীগ্রাম (বগুড়া) থেকে : বগুড়ার নন্দীগ্রামে খেঁজুর গাছ ঝুড়তে গাছিয়ারা এখন ব্যস্ত সময় অতিক্রম করছে। হেমন্ত শীত বসন্তকালে শীতের শিশিরে ভেজা খেঁজুর গাছ থেকে খেঁজুর রস সংগ্রহ করা হয়। তাই খেঁজুর গাছে হাড়ি লাগানের জন্য গাছের ডালপালা ঝুড়ে হাড়ি লাগানের জন্য জায়গা প্রস্তুত করতে হয়। সেজন্যে প্রয়োজন গাছ ঝড়ার কারিগর গাছিয়াদের। এখন থেকেই শুরু হয়েছে খেঁজুর গাছ ঝড়ার কাজ। আর কয়েকদিন পর খেঁজুর গাছে হাড়ি লাগিয়ে রস সংগ্রহ করা শুরু হবে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গ্রামে লক্ষাধীক খেঁজুর গাছ রয়েছে। যা থেকে প্রচুর পরিমাণ খেঁজুর রস সংগ্রহ করা হয়। খেঁজুর রস জ্বাল করে পাটারী গুড় ও তরলগুড় তৈরি করা হয়। খেঁজুর রস দিয়ে রসপিঠা, পায়েস, ক্ষীরসহ নানা রকমের সুস্বাদু খাবার তৈরি করা হয়। যা শীতকালে খেতে খুব মজালাগে। সেজন্য উপযোগী খেঁজুর গাছে যথা সময়ে হাড়ি লাগিয়ে রস সংগ্রহ করা হয়। নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন হাট বাজারে বিপুল পরিমাণ খেঁজুরের পাটারী ও তরলগুড় পাওয়া যায়। খেঁজুর রস ও গুড় খুব চাহিদা রয়েছে।




