ads

শনিবার , ২ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চাটমোহরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২, ২০১৩ ৬:৫২ অপরাহ্ণ

Protibadজাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা) : বিএনপি জামায়াত জোটের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, হরতাল, বোমাবাজি, অগ্নিসংযোগ, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও গণতন্ত্র বিরোধী কার্যকলাপের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার চাটমোহরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে চাটমোহর উপজেলা অওয়ামী লীগ। সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠণের নেতাকর্মীরা মিছিল করে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে সমবেত হয়।
সেখান থেকে বের হয় বিশাল মিছিল। মিছিলটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ করে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পাবনা-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী এ্যাড. সাখাওয়াত হোসেন সাখোর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, পাবনা-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, উপজেলা চেয়ারম্যান এ্যাড. একেএম সামসুদ্দিন খবির, পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি পাবনা-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক প্রমূখ।
সমাবেশে বক্তারা বিএনপি জামায়াতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে বলেন, আগামীতে বিএনপি চাটমোহরে সন্ত্রাস করতে চাইলে, ত্রাস সষ্টি করতে চাইলে তা হতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। এবার প্রতিরোধ গড়ে তোলা হবে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দেবার আহবান জানান বক্তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!