ads

শনিবার , ১৯ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনায় একদিনে আরও ৬৭ জনের মৃত্যু

খবর টি পড়েছেন : ২৩২
করোনায় একদিনে আরও ৬৭ জনের মৃত্যু
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট ১৩ হাজার ৪৬৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ০২ শতাংশ। শুক্রবার শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৫৯ শতাংশ ও গত পরশু ছিল ১৫ দশমিক ৪৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ৮ লাখ ৪৮ হাজার ২৭ জনের।

Shamol Bangla Ads

১৯ জুন শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওইসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ১ হাজার ৭২৫ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩৪ জন এবং নারী ৩৩ জন। এদের মধ্যে ঢাকায় ১৪ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ৮ জন, খুলনায় ২৪ জন, সিলেটে ১ জন, রংপুরে ৮ জন ও ময়মনসিংহে ১ জনের মৃত্যু হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশব্যাপী সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া শুরু পরবর্তী সংবাদ নারী ও শিশু ধর্ষণ মামলার বিচার দ্রুত নিস্পত্তি…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads