ads

শুক্রবার , ১৭ জানুয়ারি ২০১৪ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতের বাণিজ্য মেলায় সৈয়দপুরের শিল্প প্রতিষ্ঠান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ১৭, ২০১৪ ১২:৫৭ অপরাহ্ণ
ভারতের বাণিজ্য মেলায় সৈয়দপুরের শিল্প প্রতিষ্ঠান

নীলফামারী প্রতিনিধি : দেশের সীমান্ত ছাড়িয়ে বিদেশের বাজারে প্রসারে অগ্রসর হলো নীলফামারীর সৈয়দপুরের গর্বিত প্রতিষ্ঠান রয়্যালেক্স মেটাল ইন্ডাষ্ট্রিজ। প্রতিষ্ঠানটি তাদের তৈরি পণ্য নিয়ে আন্তর্জাতিক বাণিজ্য মেলা ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে অংশ নেয়। পাশাপাশি ঢাকার আন্তর্জাতিক বাণিজ্য মেলাতেও অংশ নিয়েছে। ভারতের এ মেলায় নোহা ব্রান্ডের নন স্টীকের প্রেসার কুকার ও ফ্রাইপেনসহ বিভিন্ন পণ্য প্রদর্শন করা হয়। গত ১২ থেকে ২৫ ডিসেম্বর পক্ষকালব্যাপী এ মেলা ভারতের কোলকাতা শহরের সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হয়। এতে সৈয়দপুরের ওই প্রতিষ্ঠানসহ ৮০টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানের মালিক রাজকুমার পোদ্দার জানান, ভারতে পণ্যের বাজার প্রসারে বিশাল সম্ভাবনা রয়েছে। সেখানকার আমদানিকারকদের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!