ads

শুক্রবার , ১ নভেম্বর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে বিএনপি’র উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ১, ২০১৩ ৭:৪১ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে বিএনপি’র উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : ১৮ দলের ৩ দিনের হরতালে নিহত নেতাকর্মীদের স্বরণে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও গায়েবানা জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। ১ নভেম্বর শুক্রবার বাদ জুম্মায় বালিয়াডাঙ্গী কেন্দ্রীয় ইক্ষু ক্রয় কেন্দ্র মাঠে ওই গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজা নামাজের ইমামতি করেন- মধুপুর নয়াদিঘী মাদ্রাসার শিক্ষক কাবুল চৌধুরী। উপজেলার বিভিন্ন এলাকা হতে বিএনপি’র ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা গায়েবানা জানাজা নামাজে অংশ নেয়। গায়েবানা জানাজা নামাজের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী বলেছেন, ১৮দলের তিনদিনের হরতালে সাড়া দেশে গণঅভ্যুত্থান হয়েছে। অত্যাচারি সরকারের বিরুদ্ধে সাড়াদেশের মানুষ রাস্তায় নেমে এসে স্বত:স্ফুর্তভাবে হরতাল পালন করেছে। তিনি বলেন, গণতন্ত্র রক্ষায় নির্দলীয় সরকারের বিকল্প নেই। জনগনের অধিকার ছিনিয়ে আনতে হলে সৈরাচারী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আর এজন্য নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের ব্যবস্থা জরুরী। অন্যথায় গণতন্ত্র বিপ্ন হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হায়াত নুরুন্নবী বলেছেন, দলীয় সরকারে অধিনে আগামী জাতীয় নির্বাচন হলে তা জনগণ কখনো মেনে নেবেনা।  ১৮ দলীয় জোটকে বাদ দিয়ে এই সরকারের অধিনে নির্বাচন দিলে আগামীতে জনগণ তাদের কর্মকান্ডের প্রতিবাদ করতে মাঠে নামতে বাধ্য হবে। তাই ১৮ দলের সকল কর্মসূচিতে দলের সকল নেতাকর্মীদের অংশ গ্রহনের আহব্বান জানান।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাড. আবেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. তোফাজ্জল হোসেন তোফায়েল, মুক্তিযোদ্ধা আব্দুস সুবহান, উপজেলা যুবদল সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন আক্তার সবুর, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!