আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : সাতক্ষীরার কলারোয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি ও জামায়াতের পৃথকভাবে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর বৃহষ্পতিবার বিকেলে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ কর্মসূচি পালন করে দল দুটি।
উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবে বাসভবন চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ.সভাপতি বজলুল করিম। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির উপজেলা সহ.সভাপতি অধ্যক্ষ রইছউদ্দীন, ভারপ্রাপ্ত সা. সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, পৌর ভারপ্রাপ্ত সভাপতি আখলাকুর রহমান শেলি, সা. সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, বিএনপি নেতা শেখ রাশেদুল হাসান কামরুল, আব্দুর রাজ্জাক, আজহারুল হাসান, বাকী বিল্যাহ শাহী, জাবিদ রায়হান লাকি, সালাহউদ্দীন পারভেজ, আব্দুল জলিল ও কাদের খাঁন। সমাবেশটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন।
এদিকে, জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বের হওয়া বিশাল মিছিল পৌরদসর প্রদক্ষিণ শেষে হাইস্কুল মোড়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও. ওসমান গণীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াত নেতা মাও.ওমর আলী, ঈমান আলী শেখ, চেয়ারম্যান শওকত আলী ও আ.লতিফ, পৌর আমীর মাও.আহম্মদ আলী প্রমুখ। সমাবেশটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারী অধ্যা. একেএম ফজলুল হক।




