ads

বৃহস্পতিবার , ৩১ অক্টোবর ২০১৩ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজশাহীর চারঘাট সীমান্ত থেকে ৩ কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয়রা

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ৩১, ২০১৩ ১:১৩ অপরাহ্ণ

Rajshahi_District_Map_Bangladesh-61চারঘাট (রাজশাহী) সংবাদদাতা : রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুর এলাকা থেকে ৩ কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয়রা। ৩০ অক্টোবর বুধবার বিকেলে ওই ঘটনা ঘটে। ভারতে আটক ৩ কৃষকেরা হলেন, স্থানীয় মোক্তারপুর এলাকার রহিম উদ্দিনের ছেলে আব্দুল হানিফ (৩০), জলিল উদ্দিনের ছেলে জাবেদ আলী (২৮) ও  রুহুল আলীর ছেলে রুবেল আলী (৩০)।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির চারঘাট বিওপির কোম্পানী কমান্ডার ইউনুছ আলী বলেন, ৫ বাংলাদেশি কৃষক পদ্মানদীর চরে কাশি কাটতে গেলে ওই সময় ভারতীয় একদল গ্রামবাসী তাদের অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে সেখান থেকে ফজলুল হক (৪০) ও শুকরান আলী নামের ২ জন আহত অবস্থায় পালিয়ে এসে ঘটনাটি বিজিবিকে জানায়। তাদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতপ্রাপ্ত  শুকরানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও জানান, ইতোমধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করে চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ইউসুপপুর এলাকায় পতাকা বৈঠকের সময় নির্ধারণ হয়েছে। আহত শুকরান বলেন, ধরে নিয়ে যাওয়ার সময় ভারতীয় নাগরিকদের সঙ্গে তাদের ধস্তাধস্তিও হয়। এক পর্যায়ে তাদের হাত থেকে পালানোর জন্য দৌড় দেন শুকরান ও ফজলুল হক। ওই সময় তারা পেছন থেকে হাসুয়া দিয়ে কোপ দিলে তারা আহত হন।

Need Ads
error: কপি হবে না!