শাহআলম, কালিহাতী (টাঙ্গাইল): টাঙ্গাইলের কালিহাতীতে দূবর্ৃৃত্তের অস্ত্রের আঘাতে খুন হয়েছে যুবলীগ নেতা আবুল কালাম (৩৫)। ২৭ অক্টোবর রবিবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যূ হয়।

জানা গেছে,হাজী নিয়ামত হোসেনের ২য় ছেলে যুবলীগ নেতা আবুল কালাম শনিবার সন্ধ্যায় কালিহাতী উপজেলার বল¬া ইউনিয়নের বেহেলাবাড়ী বাজার হইতে মটরসাইকেলযোগে বাড়ী যাচ্ছিল। পূর্ব শত্র“ুতার জের ধরে আগে থেকে উৎপেতে থাকা দূর্র্বৃত্তরা পিছন থেকে তার ঘাড়ের নিচে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। মূমুর্ষ অবস্থায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির আহত আবুল কালামকে দেখতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গিয়েছিলেন।
বর্তমানে নিহতের মা ও বাবা হজ্ব পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন।




