শ্যামলবাংলা ডেস্ক : চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার পাঁচ দিনের সূচি পরিবর্তন করা হয়েছে। ৮ এপ্রিল সোমবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, শবে বরাতের কারণে একদিনের এবং অন্য পরীক্ষাগুলো পাশাপাশি পড়ে যাওয়ায় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে পরিবর্তন করা হয়েছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৭ এপ্রিলের পরীক্ষা ৯ মে বিকেলে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে বিকেলে এবং ২২ এপ্রিলের পরীক্ষা ১২ মে বিকেলে অনুষ্ঠিত হবে। এছাড়া ৪ এবং ৬ মের পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বিকেলে অনুষ্ঠিত হবে।









