নকলা (শেরপুর) প্রতিনিধি : সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি শিমুলকে গুলি করে হত্যাকারীদের ফাঁসির দাবিতে শেরপুরের নকলায় মানববন্ধন করেছে উপজেলায় কর্মরত সাংবাদিকরা। ৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকেলে নকলা ঝুমুর হল চত্ত্বরে নকলা উপজেলা প্রেসক্লাব, নকলা প্রেসক্লাব ও বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন নকলা উপজেলা শাখার যৌথ আয়োজনে ওই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ওইসময় সাংবাদিক হযরত আলী, মোঃ মোশারফ হোসেন, শফিউল আলম লাভলু, মোশাররফ হোসেন সরকার বাবু, আলহাজ্ব মাহবুবর রহমান, ইউসুফ আলী মন্ডল, হারুন অর রশিদ, শফিকুল ইসলাম, আনার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।




