তাপস চন্দ্র সরকার, কুমিলা : ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার গোপন সংবাদ এর ভিত্তিতে লেঃ কর্ণেল মোঃ শহিদুর রহমান, অধিনায়ক, ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুমিলা এর দিক নির্দেশনায় বিবির বাজার বিওপি এলাকায় জেসিও-৪৯৯৪ সুবেদার এমদাদ হোসেন এর নেতৃত্বে একটি টহল পরিচালনা করে ভারতীয় মাইক্রোফোন- ২৩ টি এবং এ্যামপ্লিফায়ার ৩ টি আটক করতে সক্ষম হয়েছে , যার মূল্য ৬ লাখ টাকা। এ ছাড়াও ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে এ্যাম্বুলেন্স যোগে পাচার হয়ে আসার প্রাক্কালে বড়জ্বালা বিওপির দায়িত্বপুর্ণ চকবাজার রাস্তার উপর হতে জেসিও-৬৭৬৯ নায়েব সুবেদার মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে একটি টহল পরিচালনা করে ভারতীয় ২শ ৭২ কেজি চা পাতা ও একটি এ্যাম্বুলেন্স মালিক বিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়েছে, যার আনুমানিক মূল্য ২১ লাখ ৩৬ হাজার টাকা। অন্যান্য সীমান্ত এলাকায় গতকাল কটক বাজার বিওপির সুইজগেট, শশীদল বিওপির আশাবাড়ী এলাকায় একাধিক টহল পরিচালনা করে হুসকি – ২৫ বোতল, কিছমিছ – ৮২ কেজি, জিরা-২৭ কেজি আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২৮ লাখ ১৬ হাজার ৩শ টাকা। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল কুমিল্লা কাষ্টম্স/মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জমা করা হয়েছে।




