ads

শনিবার , ১৭ জুলাই ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিনোফর্মের আরও ২০ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ

খবর টি পড়েছেন : ২৪৯
সিনোফর্মের আরও ২০ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৭ জুলাই শনিবার রাত ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ ভ্যাকসিন এসে পৌঁছাবে। একই দিন রাত ৩টায় আরও ১০ লাখ ডোজ টিকা আসবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বিমানবন্দরে উপস্থিত থেকে ভ্যাকসিন গ্রহণ করবেন। এর আগে গত ১৪ জুলাই চীনের ওষুধ কোম্পানি সিনোফার্ম থেকে দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

Shamol Bangla Ads

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, এসব টিকা আগের চুক্তি মূল্যের চেয়ে কম দামে কেনা হচ্ছে। আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ সব ধরনের প্রক্রিয়া অনুসরণ করে টিকা কেনা হচ্ছে। কত দামে এসব টিকা কেনা হচ্ছে তা প্রকাশ করেননি তিনি।

মন্ত্রিসভা কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন স্বাস্থ্য অধিদপ্তরের কেন্দ্রীয় ঔষধাগার কর্তৃক চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম ইন্টারন্যাশনাল থেকে চুক্তিবদ্ধ দেড় কোটি ডোজের মধ্যে অবশিষ্ট এক কোটি ৩০ লাখ ডোজ এবং নতুন প্রস্তাবিত ২০ কোটি ডোজ টিকা অর্থাৎ সর্বসাকুল্যে দেড় কোটি ডোজ আগের চুক্তিপত্রে উল্লেখিত মূল্যের চেয়ে কম মূল্যে ‘সিনোফার্ম ভ্যাকসিন সাপ্লিমেন্টাল এগ্রিমেন্ট-১’ এর আওতায় সরবরাহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া কোভিড-১৯ মোকাবিলায় জরুরি প্রয়োজন মেটানোর জন্য দেড় কোটি ডোজের অতিরিক্ত টিকা প্রয়োজন হলে তাও সিনোফার্ম থেকে সংগ্রহের অনুমোদন দেওয়া হয়েছে। তবে টিকা কেনার চুক্তি হওয়ার আগেই দু’দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার। গত ৩ জুলাই রাতে ও ৪ জুলাই সকালে ২ চালানে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ পরবর্তী সংবাদ হজের আনুষ্ঠানিকতা শুরু আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads