ads

মঙ্গলবার , ১৮ অক্টোবর ২০১৬ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর বারে যোগদানের ২ বছর পূর্তিতে নবীন আইনজীবীদের কেক কাটা অনুষ্ঠান

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ১৮, ২০১৬ ৮:৫৯ অপরাহ্ণ

dsc03313স্টাফ রিপোর্টার : শেরপুর জেলা আইনজীবী সমিতিতে ১১ আইনজীবী যোগদানের দুই বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও কেক কাটা অনুষ্ঠান হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার সমিতির ২ নং বার ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে সমিতির সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী প্রধান অতিথি এবং সাবেক সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদকদের মধ্যে আলহাজ্ব এডভোকেট তৌহিদুর রহমান, এডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, এডভোকেট রফিকুল ইসলাম আধার ও এডভোকেট আবুল মানসুর স্বপন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওইসময় নবীন আইনজীবীদের তরফ থেকে বক্তব্য রাখেন এডভোকেট ইয়াসমীন আক্তার ও এডভোকেট রাশেদুর রহমান রাসেল।
অনুষ্ঠানে সমিতির সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সাবেক সহ-সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন ও এডভোকেট মোঃ সুরুজ্জামান, সিনিয়র সদস্য এডভোকেট মধুসূদন দত্ত ও এডভোকেট শাহ মোঃ শাহীন হাসান খানসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৪ সালের এই দিনে সুব্রত ঘোষ শুভ, পলাশ কুমার নন্দী, এ এইচ এম নুরে আলম হীরা, ইয়াসমীন আক্তার, রাশেদুর রহমান রাসেল, আজাদ হোসেন, জাহাঙ্গীর আলম সাগর, মোঃ হাছেন আলী-২, সুজাউদদৌলা সুজন, দীপঙ্কর সরকার দীপু ও মোঃ রাশেদুজ্জামান নামে ১১ জন নবীন আইনজীবী শেরপুর জেলা বারে যোগদান করেন। বারে যোগদানের কিছুদিন পরই সুব্রত ঘোষ শুভ সহকারি জজ হিসেবে চাকরিতে প্রবেশ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!