ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১৬ মে সোমবার ৩ ওষুধ ব্যবসায়ীকে কারাদন্ড ও একজনের অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হচ্ছে উপজেলা সদরের মা মেডিকেল হলের মালিকের ছেলে সাব্বির আহমেদ (২০), কর্মচারী হাবিবুল্লাহ (২২) ও বাশারীয়া ডায়াগনস্টিক সেন্টারের মোঃ হযরত আলীর ছেলে মোঃ মাহমুদুল হাসান (৩০)। মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ সরবরাহের দায়ে তাদের প্রত্যেককে ১৫ দিনের করে বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। এছাড়া রাফি ডেন্টাল কেয়ার’র সাহরিয়ার শাওনকে ৩ হাজার টাকা অর্থদন্ড করেছেন। এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ইউএনও মোহাম্মদ সেলিম রেজা, জামালপুরের ড্রাগস সুপার শাখাওয়াত হোসেন রাজু আকন্দ ও সঙ্গীয় ফোর্সসহ এসআই সারোয়ার হোসেন।




