কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : ২১তম জাতীয় টিকা দিবস উপলক্ষে বুধবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সাফল্য মন্ডিত করার লক্ষ্যে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. ঈসমাইল হোসেন সিরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার। ডা. হাসান মেহবুবের পরিচালনায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌরসভা মেয়র মো. লুৎফুর রহমান, পরিবার পরিকল্পনা অফিসার মো. আমান উল্লাহসহ উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।




