নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : প্রথম ধাপের আওতায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বাররা শপথ গ্রহণ করেছেন। ৪ মে বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ওই শপথ অনুষ্ঠান হয়। এর মধ্যে নির্বাচিত ১২ চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিম। আর ১২ ইউনিয়নের ৩৬ সংরক্ষিত মহিলা সদস্য ও ১শ ৮ সদস্যকে শপথ বাক্য পাঠ করান নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদ মোল্লা।
উপজেলা পরিষদ আয়োজিত ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এনামুল হক, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ দলীয় নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ মার্চ নালিতাবাড়ী উপজেলার ১২ ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়।




