ads

শনিবার , ১ মার্চ ২০১৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

স্তানিকজাই-সেনওয়ারির ব্যাটিংয়ে আফগানদের সংগ্রহ ২৫৪

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ১, ২০১৪ ৫:৪৩ অপরাহ্ণ

Afganশ্যামলবাংলা স্পোর্টস : ৯০ রানের মধ্যে টাইগাররা আফগানিস্তানের ৫টি উইকেট নিয়ে উল্লাসে মাতাল ফতুল্লার শেখ নাসের স্টেডিয়ামে আগত দেশী দর্শকদের। তখন তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সতীর্থদের যাওয়া আসা দেখছিলেন আসগর স্তানিকজাই। মাঠে এলেন সামিউল্লাহ সেনওয়ারি। দুজনে মিলে ৪৩ ওভার পর্যন্ত ধীরগতিতে এগোলেন, দুজনেই পেলেন ফিফটি। এরপর দেখালেন ভয়ঙ্কর ব্যাটিং। শেষ ১০ ওভারে এই জুটি স্কোরবোর্ডে যোগ করল ১০৭ রান। আর বাংলাদেশকে ২৫৫ রানের লড়াকু টার্গেট দিল আফগানিস্তান। ৬ উইকেট হারিয়ে আফগানদের দলীয় স্কোর ২৫৪ রান।

Shamol Bangla Ads

শনিবার বেলা ২টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হয় এই ম্যাচ। টসে জিতে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম আফগানিস্তানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান।

ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। ম্যাচের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় এশিয়া কাপের নবাগত দলটি। এলবিডব্লিউর ফাঁদে ফেলে আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে (২) সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশের পেসার রুবেল হোসেন।

Shamol Bangla Ads

এরপর ১২তম ওভারের শেষ বলে দলীয় ৪০ রানে ফিরতি ক্যাচ নিয়ে আফগানিস্তানের আরেক উদ্বোধনী ব্যাটসম্যান করিম সাদিককে ফেরান বাঁহাতি স্পিনার আরাফাত সানি। ১টি ছয়ের সাহায্যে করিম সাদিক করেন ১২ রান।

১৪তম ওভারের চতুর্থ বলে দলীয় ৪৩ রানে আফগান ইনিংসে আবারও আঘাত হানেন সানি। এবার নাজিবুল্লাহ জাদরানকে সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরত পাঠান তিনি। ২টি চারের সাহায্যে ২১ রান করেন নাজিবুল্লাহ।

২৩তম ওভারে দলীয় ৭৪ রানে আফগানিস্তানের চতুর্থ উইকেটের পতন হয়। নাঈম ইসলামের সরাসরি থ্রোতে রান আউট হয়ে সাজঘরে ফিরে যান নওরোজ মঙ্গল। তিনি করেন ২৪ রান।

এরপর ২৭তম ওভারে দলীয় ৯০ রানে বাঁহাতি স্পিনার মমিনুল হকের বলে স্লিপে নাসির হোসেনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী। তিনি করেন ৭ রান।

তবে আফগান অধিনায়ক সাজঘরে ফেরার পর পঞ্চম উইকেটে আসগর স্ট্যানিকজাই ও সামিউল্লাহ সেনওয়ারি অবিচ্ছিন্ন ১৬৪ রানের জুটি গড়ে দলকে লড়াই করার পুঁজি এনে দেন।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ফিল্ডিং করার সময় কাঁধে চোট পাওয়া বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম আফগানিস্তানের বিপক্ষে খেলছেন।

এছাড়া চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া পেসার মাশরাফি বিন মর্তুজার স্থলে দলে জায়গা পেয়েছেন স্পিনার আরাফাত সানি। ফলে আফগানিস্তানের বিপক্ষে এক পেসার নিয়েই খেলছে বাংলাদেশ।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় বাংলাদেশ ও আফগানিস্তান উভয় দলের জন্যই আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বুধবার ভারতের কাছে ৬ উইকেটে হারে বাংলাদেশ। আর বৃহস্পতিবার পাকিস্তানের কাছে ৭২ রানে হারে আফগানিস্তান।

বাংলাদেশ : শামসুর রহমান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাসির হোসেন, নাঈম ইসলাম, জিয়াউর রহমান, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, আরাফাত সানি ও রুবেল হোসেন।

আফগানিস্তান : মোহাম্মদ শাহজাদ, করিম সাদিক, আসগর স্তানিকজাই, নওরোজ মঙ্গল, মোহাম্মদ নবী, সামিউল্লাহ সেনওয়ারি, নাজিবুল্লাহ জাদরান, মিরওয়াইস আশরাফ, হামিদ হাসান, শাপুর জাদরান ও হামজা হোতাক।

Need Ads
error: কপি হবে না!