ads

মঙ্গলবার , ২৪ এপ্রিল ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই: জয়

খবর টি পড়েছেন : ১৭৭
আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই: জয়
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের নাগরিকত্ব নেননি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের পাসপোর্ট বিতর্কের মধ্যে সোমবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ কথা লিখেছেন তিনি।
সজীব ওয়াজেদ জয় লিখেছেন, সবার অবগতির জন্য জানিয়ে রাখি, আমার কোনো বিদেশি পাসপোর্ট নেই। যুক্তরাষ্ট্রে আমার স্থায়ীভাবে বসবাসের অনুমতি আছে। গর্বের সাথে আমার সবুজ বাংলাদেশি পাসপোর্ট দিয়েই আমি যাতায়াত করি।
শনিবার সেন্ট্রাল লন্ডনে এক সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম মন্তব্য করেন, তারেক রহমান বাংলাদেশের নাগরিক নন, ব্রিটেনের লাল পাসপোর্টের লোভে তিনি বাংলাদেশের সবুজ পাসপোর্ট ত্যাগ করেছেন।
সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করে তার প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এরপর সোমবার রাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার বাসায় পাল্টা এক সংবাদ সম্মেলন করেন। এতে তিনি দাবি করেন, তারেক রহমান যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দফতরের কাছে তার পাসপোর্ট হস্তান্তর করেছেন। শাহরিয়ার আলম বলেন, আমি মনে করি এটি হচ্ছে নাগরিকত্বকে অস্বীকার করা।
এই বিতর্কের মধ্যেই ফেসবুক পেজে সজীব ওয়াজেদ বিএনপির কড়া সমালোচনা করেন। বলেন, বিএনপি সম্পূর্ণরূপে একটি অসৎ দলে পরিণত হয়েছে। তাদের কোনো কথাই আর বিশ্বাসযোগ্য না।
এদিকে তারেক রহমানের পাসপোর্ট বিতর্কের জের ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন তারেক রহমানের আইনজীবীরা।
নোটিস পাওয়ার পরে করা সংবাদ সম্মেলন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি আইনগতভাবে মোকাবেলার জন্য তিনি প্রস্তুত।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না খালেদা-তারেক: তারানা পরবর্তী সংবাদ গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন শেখ হাসিনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads