সিংড়া (নাটোর) প্রতিনিধি : আসন্ন দশম জাতীয় নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে নাটোর ৩ সিংড়া আসনের জন্য প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩জন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাটোর-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক, উপজেলা ওয়ার্কাস পার্টির সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আনিছুর রহমান আনিছ।
সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে উপস্থিত জণসাধারণের কাছে দোয়া ও সমর্থন চেয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুনের কাছে মনোনয়ন পত্র জমা দেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নাটোর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. জুনাইদ আহমেদ পলক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড ওহিদুর রহমান, সহ সভাপতি আবদুল ওয়াদুদ মোল্লা, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক রকি, পৌর আওয়ামীলীগের সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস,মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান আরা, প্যানেল মেয়র আদনান মাহমুদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ভোলা, প্রচার সম্পাদক সালাউদ্দিন আল আজাদ সানা, যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরান, ছ্ত্রালীগ সভাপতি রায়হান কবির টিটু, সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিখন প্রমূখ।




