ads

শনিবার , ২৩ জানুয়ারি ২০১৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ’ভালবাসা কড়া নাড়ে’ টেলিফিল্মের মহরত অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৩, ২০১৬ ৭:৪৮ অপরাহ্ণ

Telefilm_Picস্টাফ রিপোর্টার : শেরপুরে স্থানীয় ক্যান্সার আক্রান্ত যন্ত্রসঙ্গীত শিল্পী রোমানের সাহাযার্থে দর্পন নাট্যগোষ্ঠি’র আয়োজনে টেলিফিল্ম ‘ভালোবাসা কাড়ানাড়ে’র শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের নৃত্য কে ওই মহরত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা কালচারাল অফিসার তমাল বোস। দর্পন নাট্যগোষ্ঠি’র আহ্বায়ক আবু রায়হান মো. পাভেলের সভাপতিত্বে মহরত অনুষ্ঠানের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উদীচী’র জেলা সভাপতি তপন সারোয়ার, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের জেলা সভানেত্রী সঞ্চিতা হোড় দীপু, শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতি’র সভাপতি রফিক মজিদ প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে এবং টেলিফিল্মটির একটি গান বাজিয়ে ‘ভালোবাসা কড়া নাড়ে’র শুভ মহরত ঘোষণা করা হয়। ওইসময় অন্যান্যের মধ্যে টেলিফিল্মের বিভিন্ন শিল্পী, কলাকুশলী, জেলার বিভিন্ন স্তরের সঙ্গীত ও নাট্যশিল্পীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!