ads

বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ১০ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে নেমেই খালি পায়ে মাটি ছুঁলেন তারেক রহমান

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৫, ২০২৫ ১:০৫ অপরাহ্ণ

দেশেই নেমেই নিজের শরীরে মাটির স্পর্শ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই একটি ছোট্ট ফুলের বাগানের দিকে এগিয়ে যান। সেখানে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন। ১৭ বছর পর সরাসরি মাটির স্পর্শ, যে যেন এক বর্ণনাহীন অনুভূতি। তারেক রহমানের চোখে মুখে প্রকাশ পেল সেই অভিব্যক্তি। এরপর হাত দিয়ে স্পর্শ করলেন মাটি। দুই হাতে তুলে নিলেন মাটি। এই মাটির প্রতি তারেক রহমানের আকুলতা দেখে উপস্থিত সকলে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

Shamol Bangla Ads

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটসহ আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। বের হওয়ার গেট থেকে একবারে সমাবেশস্থল পর্যন্ত সড়কের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে।

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান। আজ সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি অবতরণ করে। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

Shamol Bangla Ads

তাকে বহনকারী বিমানটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১১টা ১২ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তারও আগে বুধবার লন্ডনের (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১২টা ১৫ মিনিট) তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।

এদিকে ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণে প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজধানীর জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে এসেছে লাখ লাখ মানুষ।

Need Ads
error: কপি হবে না!