ads

বুধবার , ২০ জানুয়ারি ২০১৬ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ হাসপাতালে লিফটের তার ছিড়ে আটকে পড়া রোগীসহ ৫ জনকে আড়াইঘণ্টা পর উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২০, ২০১৬ ১২:০১ পূর্বাহ্ণ
ময়মনসিংহ হাসপাতালে লিফটের তার ছিড়ে আটকে পড়া রোগীসহ ৫ জনকে আড়াইঘণ্টা পর উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে তার ছিড়ে লিফটে এক রোগীসহ আটকেপড়া পাঁচজনকে আড়াই ঘণ্টা পর দরজা কেটে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বিকাল পৌনে চারটায় রোগি নিয়ে উঠার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যদর্শীরা জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালের জরুরি বিভাগ সংলগ্ন লিফটে রোগী নিয়ে দোতলায় উঠার সময় ছিড়ে যায়। এসময় লিফটের ভেতরে রোগিসহ পাঁচজন আটকা পড়েন। খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসসহ র‌্যাব ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর প্রথমে শিহাব ও সুমিকে এবং পরে অপর দুইজনকে লিফটের দরজা কেটে উদ্ধার করে।
উদ্ধারকৃত চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Need Ads
error: কপি হবে না!