ads

বৃহস্পতিবার , ২৪ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহের বিদ্যাগঞ্জ থেকে নারীসহ ৪ জেএমবি গ্রেফতার ॥ জিহাদী বই জব্দ

খবর টি পড়েছেন : ৫০১
ময়মনসিংহের বিদ্যাগঞ্জ থেকে নারীসহ ৪ জেএমবি গ্রেফতার ॥ জিহাদী বই জব্দ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি ॥ ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে জামায়েতুল মোজাহেদীন বাংলাদেশ (জেএমবি’র) এক নারী সদস্যসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিয়াম আল মাহমুদ (১৯), নাসরিন আক্তার ওরফে যোয়াইরা (২১), শাহীন ইসলাম ওরফে মাহবুব ইসলাম (২২), ও শাখাওয়াত করিম (৩৬)। র‌্যাব-১৪ ময়মনসিংহ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌফিকুল আলম এবং র‌্যাবের ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির অধিনায়ক মেজর শিবলী সাদিকের নেতৃত্বে যৌথ দল বুধবার রাতে তাঁদের আটক করে।
২৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে র‌্যাব সদর দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাব ১৪ অধিনায়ক এফতেখার উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা সবাই জেএমবির সক্রিয় সদস্য বলে প্রাথমিক জিঞ্জাসাবাদে জানায়। টেলিগ্রাম, থ্রিমা ও ফেইসবুকের মাধ্যমে এরা একে অপরের সাথে পরিচিত। এই দলটি হিজরত করে বহির্বিশ্বে গিয়ে ট্রেনিংপ্রাপ্ত হয়ে জিহাদি কার্যক্রম পরিচালনা করবে বলে পরিকল্পনা করে। টেলিগ্রামে পরিচয় হয়ে সিয়াম ময়মনসিংহ, যোয়াইরা সিলেট, শাখাওয়াত ঢাকা এবং শাহীন চুয়াডাঙ্গা থেকে হিজরতের উদ্দেশ্যে ঢাকার কমলাপুরে এসে মিলিত হয়। পরে তারা কলমাপুর থেকে জামালপুরগামী কমিউটার ট্রেন যোগে ময়মনসিংহ সদরের বিদ্যাগঞ্জ রেল স্টেশনে এসে নামে। আগে থেকে ওয়াচে রাখা র‌্যাব ১৪ একটি আভিযানিক দল ট্রেন থেকে নামার পরপরই তাদের গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মালা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা পরবর্তী সংবাদ কুমিল্লায় ট্রাক উল্টে ইটভাটার ঘুমন্ত শ্রমিকদের ঘরে, নিহত…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads