ads

মঙ্গলবার , ২৭ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেট্রোরেলে হাফ ভাড়া থাকবে না : কাদের

খবর টি পড়েছেন : ৩৬৩
মেট্রোরেলে হাফ ভাড়া থাকবে না : কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

মেট্রোরেলে কোনো হাফ ভাড়া থাকবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

Shamol Bangla Ads

ওবায়দুল কাদের জানান, মেট্রোরেলে প্রতি কিলোমিটার ভাড়া পাঁচ টাকা আর সর্বনিম্ন ভাড়া থাকবে ২০ টাকা। তবে মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের জন্য ১৫ শতাংশ ছাড়, ৩ ফুট উচ্চতার শিশু ও বীর মুক্তিযোদ্ধারা বিনা ভাড়ায় মেট্রোরেলের যাতায়াত করতে পারবেন বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

কাদের আরও জানান, উত্তরা স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত মাত্র ১০ মিনিটে পৌঁছে যাবে মেট্রোরেল। এতে জনপ্রতি ভাড়া গুনতে হবে ৬০ টাকা। আর আগামী বছরের ডিসেম্বরের মধ্যে মেট্রোরেল এমআরটি লাইন-৬-এর কাজ সম্পন্ন হবে। তখন উত্তরা থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত যেতে সময় লাগবে ৩৮ মিনিট, এতে জনপ্রতি ভাড়া পড়বে ১০০ টাকা।

Shamol Bangla Ads

আগামীকাল বুধবার বেলা ১১টা নাগাদ উদ্বোধনস্থলে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১টা ৫ মিনিটে উন্মোচন হবে মেট্রোরেল। দুপুর ১২টা ২৫ মিনিটে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। এরপর টিকিট কেটে মেট্রোরেলে উঠে আগারগাঁও যাবেন তিনি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সিসি ক্যামেরায় রংপুরের ভোট পর্যবেক্ষণ পরবর্তী সংবাদ প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads