শ্যামলবাংলা ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর পক্ষে সাফাই সাক্ষীর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ হয়েছে আগামী ২১ জুলাই। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কারাগারে আটক সালাউদ্দিন চৌধুরীর পক্ষের আইনজীবীর আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ওই তারিখ নির্ধারণ করেন। এ সময় সালাহউদ্দিন কাদের চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সরকারপক্ষে সাক্ষ্য দিয়েছেন ৪১ জন। তারপক্ষে ৫ জনকে সাক্ষ্য দেয়ার অনুমতি দেয়া হয়। এ পর্যন্ত ৩ জন সাক্ষ্য দিয়েছেন।




