ads

শনিবার , ১১ মে ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও আসছে তাপপ্রবাহ

খবর টি পড়েছেন : ৩৫৫
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টানা এক মাসের তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস অবস্থা ছিল। তবে কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা স্বস্তি মেলে। সেই স্বস্তি আর বেশিদিন স্থায়ী হচ্ছে না। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিনে দেশে বৃষ্টির প্রবণতা কমবে; মধ্য মে থেকে গরম বাড়বে। মাসের শেষাংশের পুরোটাজুড়েই থাকতে পারে তাপপ্রবাহ।

Shamol Bangla Ads

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, এখন বৃষ্টির প্রবণতা অনেকটা কমে গেছে। এটা আরও কমে যাবে। আগামীকাল রোববার থেকে দেশের তাপমাত্রা বাড়তে থাকবে। আর ১৫ তারিখের পর থেকে মাসজুড়েই তাপপ্রবাহ থাকতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ১৫ মে থেকে তাপমাত্রা বাড়বে। তখন রংপুর, ময়মনসিংহ, সিলেটের কিছু কিছু জায়গায় হয়তো বৃষ্টি থাকবে; কিন্তু অন্যান্য জায়গা থেকে কমে যাবে। আজ শনিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রোববার দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরের পাঁচ দিন তাপমাত্রা বাড়তে পারে।

Shamol Bangla Ads

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, এ মাসে তাপমাত্রা এপ্রিলের মতো প্রকট হবে না। কারণ, এর মধ্যেই কোনো কোনো দিন বৃষ্টি হবে। তবে মে মাসের শেষের দিকে এবং জুনের দ্বিতীয় সপ্তাহে তাপমাত্রা বাড়বে আরও এক ধাপ। কারণ, জুনের ১৫ তারিখ থেকে বর্ষাকাল শুরু হয়। এর আগে প্রকৃতি ড্রাইআউট হয়। তখন তাপমাত্রা বাড়বে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ সাড়ে ১০… পরবর্তী সংবাদ তৃণমূল থেকে উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads