ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে গবাদী পশুর তড়কা রোগের মেয়াদোর্ত্তীণ ভ্যাকসিন প্রদান করার অপরাধে ২ ভূয়া পশু চিকিৎসককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৪ নভেম্বর শনিবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম রেজার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ওই দন্ড প্রদান করা হয়। দন্ডপ্রাপ্তরা হচ্ছে উপজেলার ভালুকা গ্রামের মোজাম্মেল হকের ছেলে মামুন মিয়া (২২) ও শালচুড়া গ্রামের মৃত রাম চন্দ্র কোচের ছেলে রয়েল চন্দ্র কোচ (২৮)।
জানা যায়, গাপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচাজ মিজানুর রহমান ও এসআই শাওন আহম্মেদ অপু সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে সরকারী হাসপাতাল থেকে পাচারকৃত ও মেয়াদ উর্ত্তীন ভ্যাকসিনসহ হাতে নাতে আটক করে ওই ২ ব্যক্তিকে। সরকারী এ ভ্যাকসিন রেজিষ্টার্ড চিকিৎসক ব্যতিত গবাদী পশুকে পুশ করা অবৈধ হলেও এরা পাচার করছিল। পরে উপজেলা নিবার্হী অফিসার তার নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভুক্তা অধিকার সংরক্ষন আইন/২০০৯ এর ৫১ ধারা মোতাবেক এ দন্ডাদেশ দেন।




