ads

শনিবার , ৫ সেপ্টেম্বর ২০১৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সবচেয়ে খাটো মানুষ চন্দ্র বাহাদুরের মৃত্যু

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৫, ২০১৫ ৭:০০ অপরাহ্ণ

little man in worldশ্যামলবাংলা ডেস্ক : বিশ্বের সবচেয়ে খাটো মানুষ চন্দ্র বাহাদুর দাঙ্গি মারা গেছেন। ৪ সেপ্টেম্বর শুক্রবার সকালে আমেরিকান সামোয়া দ্বীপপুঞ্জের লিনডন বি. জনসন ট্রপিক্যাল মেডিকেল সেন্টারে ৭৫ বছর বয়সে মারা যান তিনি। ২১ দশমিক ৫ ইঞ্চি উচ্চতা সম্পন্ন বাহাদুর দাঙ্গি মৃত্যুর আগে নিউমনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
দাঙ্গির পারিবারিক বন্ধু ও বিখ্যাত র‌্যাম্বো সার্কাসের মালিক সুজিত দিলিপ বলেন, বিশ্বের সবচেয়ে খাটো মানুষ যাকে আমরা ভালবেসে প্রিন্স চন্দ্র নামে ডাকতাম তার মৃত্যুতে আমরা শোকের সাগরে ভাসছি। ২০১২ সালে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ হিসেবে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড বুকে নাম উঠে বাহাদুর দাঙ্গির।
কোন রোগে আক্রান্ত হয়ে বাহাদুর মারা গেছেন এ ব্যাপারে কোনো তথ্য জানাতে অপারগতা প্রকাশ করে লিনডন বি. জনসন ট্রপিক্যাল মেডিকেল সেন্টারের এক মুখপাত্র কাঠমুন্ডু পোস্টকে জানান, মৃত্যুর আগে তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন।
নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৩৩৫ মাইল দক্ষিণ-পশ্চিমের রিমখোলি গ্রামে বাস করতেন দাঙ্গি। ক্ষুদ্রতম মানুষ হিসেবে গিনেজ বুকে নাম ওঠার পর পরে তিনি বিশ্বভ্রমণে বের হন। সূত্র: ডেইলি মেইল

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!