স্টাফ রিপোর্টার : শেরপুরে বিষপানে আত্মহত্যা করেছে রফিক মিয়া (৪০) নামে এক ব্যক্তি। ২৯ জুলাই বুধবার সকালে সদর উপজেলার চরশেরপুর হেরুয়া গ্রামে ওই ঘটনা ঘটে। সে স্থানীয় আনছার আলীর ছেলে।
জানা যায়, বুধবার সকালে গৃহকর্তা রফিক মিয়া পারিবারিক কলহের জের ধরে অভিমান করে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ওই ঘটনায় সদর থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




