ads

শনিবার , ২৮ ডিসেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন

খবর টি পড়েছেন : ১৬২
শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। ২৮ ডিসেম্বর শনিবার সকাল ১০টা ২০মিনিটে নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন। এর আগে ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্ত হওয়া বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ড্রিমলাইনার ৭৮৭-৯ সিরিজের নতুন দুটি উড়োজাহাজ ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করেন তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এই টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে এটি হবে সবার প্রত্যাশার একটি সুন্দর ও অত্যাধুনিক বিমানবন্দর। আগামী ৪৮ মাসের মধ্যে এ টার্মিনালের নির্মাণকাজ সম্পন্ন হবে।’

Shamol Bangla Ads

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। তার দিক-নির্দেশনায় এ অর্জন সম্ভব হয়েছে। তিনি যেভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বিমানবন্দরের উন্নয়নে চেষ্টা করেন, তা আমাদের অনুপ্রাণিত করে।’
ইতোমধ্যে বিমান বাংলাদেশে এয়ারলাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে, উড়োজাহাজ দুটি দিয়ে আসন্ন ৫ জানুয়ারি থেকে ম্যানচেস্টার ও লন্ডন রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু হবে। এরই মধ্যে ম্যানচেস্টার রুটের উদ্বোধনী ফ্লাইটের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‘উপজেলা ভিত্তিক রাজাকারের তালিকা প্রকাশ করা হবে’ পরবর্তী সংবাদ জাপার নবম কেন্দ্রীয় কাউন্সিল শুরু

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads