ads

মঙ্গলবার , ২৮ জুলাই ২০১৫ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

টেকনাফ সীমান্তে ১ লাখ ইয়াবা উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৮, ২০১৫ ১:০০ অপরাহ্ণ

yabaটেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফ সীমান্তের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৮ জুলাই মঙ্গলবার ভোররাতে পৌরসভার চৌধুরী পাড়ার নতুন ট্রানজিট ঘাটের কাছে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়। তবে ওই সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
টেকনাফ ৪২ বিজিবির অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, পাচারকারীরা মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান নাফনদী দিয়ে টেকনাফে আনছে এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর বিওপির নায়েক সুবেদার আবুল কালামের নেতৃত্বে বিজিবির জওয়ানরা পৌরসভার চৌধুরী পাড়ার নতুন ট্রানজিট ঘাটের নাফনদীর কিনারায় অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা নাফনদীর বেড়িবাঁধ এলাকায় একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ থেকে ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যার মূল্য ৩ কোটি টাকা। উদ্ধার ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দপ্তরে উধ্বর্তন কর্মকর্তার সামনে ধ্বংস করা হবে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

Need Ads
error: কপি হবে না!