ads

বুধবার , ৬ মে ২০১৫ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বকশীগঞ্জে শ্যালিকার অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুলাভাই আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৬, ২০১৫ ২:১৭ অপরাহ্ণ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে কলেজ পড়–য়া শ্যালিকার সাথে ধর্ষণের অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ায় অভিযোগে লম্পট দুলাভাইকে আটক করেছে পুলিশ। রবিবার গভীর রাতে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া থেকে আটক করে। এ ঘটনায় লম্পট দুলাভাইয়ের বিরুদ্ধে ধর্ষণ ও তথ্য প্রযুক্তি আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানাগেছে, জেলার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া গ্রামের আওরঙ্গজেবের ছেলে মাসুদুর রহমান ওরফে মাসুদ (৩৫) প্রায় ১০ বছর আগে কামালপুরের এক মেয়েকে (২৭) বিবাহ করে এবং পৌর শহরের টিএন্ডটি রোড়ে নিজ বাসায় বসবাস করে আসছে।
সম্প্রতি মাসুদ তার স্ত্রীকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়ে অনার্স পড়–য়া শ্যালিকাকে (২২) তার বাসায় সুকৌশলে ডেকে এনে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। ওই সময় গোপনে পরিকল্পিতভাবে ধর্ষণের দৃশ্য ভিডিও করে। কিছুদিন পর শ্যালিকাকে ফের তার বাসায় আসতে বলে। তাতে শ্যালিকা বাসায় আসতে অপরাগতা প্রকাশ করে। এতে দুলাভাই ক্ষুদ্ধ হয়ে ধর্ষণের ভিডিও চিত্রটি ইন্টারনেটসহ মোবাইলে এলাকার যুবকদের মাঝে ছড়িয়ে দেয়। এদিকে এলাকায় এই অশ্লীল ভিডিওটি সংগ্রহ করতে যুবকরা হুমড়ি খেয়ে পড়ে। বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক তোলপাড় শুরু হয়। অবশেষে রোববার রাতে লম্পট মাসুদকে ধর্ষণের ভিডিও চিত্র মোবাইলসহ আটক করে।
বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, শিক্ষার্থী নিজে বাদী হয়ে দুলাভাই মাসুদের বিরুদ্ধে ধর্ষণ ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেছেন। সোমবার আটক মাসুদকে আদালতে পাঠানো হয়েছে।

Need Ads
error: কপি হবে না!