আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলীতে উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল ৩১ মার্চ ভোটযুদ্ধে অবতীর্ণ হতে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। চলছে শেষ মূহূর্তের প্রচারণা। ভোটাররাও বসে নেই। প্রার্থীদের নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
নির্বাচনের সময় ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের নিয়ে আলোচনা-সমালোচনা সব মিলিয়ে নির্বাচনী জ্বরে কাঁপছে আমতলী উপজেলাবাসী। চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিজ্ঞ রাজনীতীবিদ জি,এম দেলোয়ার হোসেন (আনারস), ভাইস চেয়ারম্যানপদে আওয়ামীলীগ সমর্থিত পৌর আওয়ামীলীগ সভাপতি মো. মজিবুর রহমান (টিয়াপাখি )( আওয়ামীলীগ থেকে বহিস্কৃত) আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা ,(টিউবয়েল)ছাত্রলীগ নেতা মো. ইদ্রিস হাওলাদার শাওন (চশমা) ইসলামী আন্দোলন সমর্থিত ভাইস-চেয়ারম্যান প্রার্থী মুক্তিযোদ্ধা মো. শাহ আলম তালুকদার (উড়োজাহাজ) ও আওয়ামীলীগ সমর্থিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলাআওয়ামীলীগের সম্পাদিকা মোসাঃ মাকসুদা আক্তার জোসনা (হাস) ।
উপজেলা বিএনপির সভাপতি ও আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন ফকির ( দোয়াক কলম ) বিএনপি সমর্থিত ভাইস-চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজ,(তালা) মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসাঃ ফারহানা ইয়ামিন রোজী ( ফুটবল) স্বতন্ত্র মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আমতলী পৌরসভার কাউন্সিলর মো. হারুন ফকিরের স্ত্রী মোসা. তামান্না আফরোজ মনি (কলস) ।
অপরদিকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের( বহিস্কৃত সাধারন সম্পাদক) মো. সামসুািদ্দন ছজু( ঘোড়া) (বহিস্কৃত মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক )এ্যাডঃ আবুল কালাম সামসুদ্দিন শানু ( মটরসাইকেল) বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ তালুকদার( কাপ-পিরিচ) ও বিএনপি সমর্থিত প্রার্থী জালাল উদ্দিন ফকিরের স্ত্রী নাসিমা বেগম ফকির (চিংরি) মাছ প্রতিক নিয়ে মাঠে রয়েছেন।
সরোজমিনে জানা যায় চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিতউপজেলা আওয়ামীলীগের সভাপতি পোরখাওয়া ও প্রবিন রাজনীতীবিদ জি,এম দেলোয়ার হোসেন (আনারস), আওয়ামীলীগের বহিস্কৃত সাধারন সম্পাদক মো. সামসুািদ্দন ছজু( ঘোড়া) বিএনপির সভাপতি ও আমতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জালাল উদ্দিন ফকির ( দোয়াত কলম ) প্রতীক নিয়ে লড়ছেন। এ তিন প্রার্থীর মধ্যে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জি,এম ,দেলোয়ার হোসেন প্রচার প্রচারনায় বেশ এগিয়ে রয়েছেন।
এই তিন প্রার্থীর মধ্যেই ত্রি-মুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিজ্ঞজনেরা । আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে কে বিজয়ের শেষ হাসি হাসবে তা দেখার জন্য।




