ads

বুধবার , ২৯ এপ্রিল ২০১৫ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে আসছে তপুর চতুর্থ একক

জুবায়ের রহমান
এপ্রিল ২৯, ২০১৫ ১১:১৩ পূর্বাহ্ণ

topuশ্যামলবাংলা বিনোদন : নিজের লেখা এবং সুরের মাধ্যমে ইতিমধ্যে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন কণ্ঠশিল্পী তপু। এ পর্যন্ত প্রকাশ পেয়েছে তার তিনটি একক অ্যালবাম। এছাড়া গান করেছেন বেশকয়েকটি মিক্সড অ্যালবাম সহ সিনেমার গানেও।

Shamol Bangla Ads

তপুর ভক্তদের জন্য নতুন খবর হল আসন্ন রোজার ঈদে প্রকাশিত হতে যাচ্ছে তপুর চতুর্থ একক অ্যালবাম। ৯টি গান দিয়ে সাজানো হচ্ছে তপুর এই একক অ্যালবাম। ইতিমধ্যে ৭টি গানের কাজ সম্পন্ন হয়েছে। সবগুলো গানেরই কথা এবং সুর করেছেন তপু নিজে। গানগুলোর সংগীতায়োজন করছেন চিরকুট ব্যান্ডের ড্রামার পাভেল। তবে এখনও অ্যালবামের নাম ঠিক হয়নি। অ্যালবামটি বাজারে আনবে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ।
অ্যালবাম প্রসঙ্গে তপু বলেন, ‘এই অ্যালবামের গানগুলোতে অ্যাকুয়িস্টিক বাদ্যযন্ত্র ব্যবহারের উপর প্রাধান্য দিচ্ছি আমি। কথা ও সুরে শ্রোতাদের আমার কাছ থেকে যে প্রত্যাশা থাকে, তা পূরণের চেষ্টাও করেছি। অ্যালবামের প্রতিটি গানই একক গান। কোন দ্বৈত গান রাখছি না এবারের এককে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!