স্টাফ রিপোর্টার : শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দিশা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের দু’দিন ব্যাপী ক্রীড়া সাহিত্য ও সংগীত প্রতিযোগিতা রবিবার (১ মার্চ) শেষ হয়েছে। গত শনিবার স্কুলের চেয়ারম্যান অজিত মালাকার বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন। ক্রীড়া প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে স্কুলের ২৫০ জনেরও বেশী শিক্ষার্থী অংশ গ্রহণ করে। অপরদিকে সাহিত্য ও সংগীত প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।




