ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের শহরতলীর বাঘেরকান্দায় বাস-টেম্পু মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৫জনসহ ছয়জন নিহত হয়েছে। আহত হয় আরো ৫জন। এদের মধ্যে ২জন মহিলা। হতাহতরা সবাই টেম্পু যাত্রী ছিল। আহত ৫জনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতুয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জানান, রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস মাসকান্দা থেকে মুক্তাগাছাগামী অপর একটি টেম্পুর সাথে বাইপাস সড়কে বাঘেরকান্দা নামকস্থানে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়। আহত হয় আরো ৬ জন।
আহতদের গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে আরো একজন মারা যায়। এরমধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানান।




