আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বিক্রির উদ্যেশে নিজ বাড়ীতে মজুত রাখায় পুলিশ মঙ্গলবার রাতে আদমদীঘির পোওতা টিকরি গ্রামে অভিযান চালিয়ে ৪৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ জয়নাব বেগম (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে সান্তাহার ফাঁড়ির টি.এস.আই সানোয়ার হোসেন বাদী হয়ে বিশিষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। জয়নাব বেগম ওই গ্রামের মোকছেদুল হকের স্ত্রী।
পুলিশ জানান, জয়নাব বেগম একজন পেশাদারি ফেনসিডিল বিক্রেতা সে বিক্রির উদ্যেশে ভারত থেকে বিপুল পরিমান ফেনসিডিল চোরই পথে এতে তার বাড়ীতে মজুত রেখেছে। এমস গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার রাতে তার বাড়ীতে অভিযান চালিয়ে শয়ন ঘরে রাখা উল্লেখিত পরিমান ফেনসিডিল উদ্ধার সহ জয়নাব বেগমকে গ্রেফতার করা হয়।




