ads

রবিবার , ৮ আগস্ট ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নাটোরে মিনি ট্রাক উল্টে খাদে, নিহত ৬

খবর টি পড়েছেন : ৫৩০
নাটোরে মিনি ট্রাক উল্টে খাদে, নিহত ৬
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা টোল প্লাজার পাশে একটি মিনি ট্রাক উল্টে খাদে পড়ে দুই নারীসহ ৬ জন নিহত হয়েছেন। ৮ আগস্ট রবিবার দুপুরে যশোর থেকে নাটোরের বনপাড়া হয়ে ঢাকা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা গেছে, মিনি ট্রাকটির চালক যশোর থেকে ঢাকায় খালি যাওয়ার সময় বনপাড়া থেকে যাত্রী উঠিয়ে নেন। ট্রাকটি উল্টে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে পাঁচজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। হতাহতরা সবাই ওই ট্রাকের যাত্রী ছিলেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

বনপাড়া ফায়ার স্টেশন কর্মকর্তা জানান, ওই মিনি ট্রাকটিতে ১২ থেকে ১৩ জন যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে দুইজন নারী। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পেয়েছে উপজেলা প্রশাসন। তারা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার মতিয়ার রহমানের ছেলে আল মামুন (৩২), মেহেরপুর জেলার গাংনী উপজেলার জাহান নবীর ছেলে জসিমউদ্দিন (৩০) এবং কুষ্টিয়ার শহীদুল ইসলাম( ২৫)।

Shamol Bangla Ads

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বিষয়টি নিশ্চিত করলেও হতাহতদের নাম ঠিকানা জানাতে পারেননি। তবে একজনের বাড়ি গুরুদাসপুর এলাকায় বলে জানান তিনি। আহতদের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক শামীম আহমেদ ও পুলিশ সুপার রিটন কুমার সাহা ঘটনাস্থলে ছুটে যান। তারা ঘটনাস্থলে যাওয়ার পর হতাহতদের চিকিৎসার খবর নেন। জেলা প্রশাসক শামীম আহমেদ প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আহতদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি নিহতদের মধ্যে নাটোর জেলার কেউ থাকলে তার দাফনসহ যাবতীয় কার্যক্রমের জন্য অর্থ বরাদ্দের ঘোষণা দেন।
নাটোর জেলার নিহত ব্যক্তির জন্য গুরুদাসপুর উপজেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা করে দেওয়ার ঘোষনা দেওয়া হয়েছে। এছাড়া অন্য কোন জেলার নিহতদের জন্য লাশ বহন ও দাফনের সকল খরচ বহনেরও ঘোষনা দিয়েছেন শামীম আহমেদ।

 

Need Ads
পূর্ববর্তী সংবাদ বুধবার থেকে সব আসনে যাত্রী নিয়ে চলবে বাস-ট্রেন-লঞ্চ পরবর্তী সংবাদ ১৫ আগস্টের মধ্যে আসছে আরও ৫৪ লাখ টিকা…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads