ads

সোমবার , ১৬ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৩৭ রানেই নেই ৫ উইকেট, বিপাকে ওয়েস্ট ইন্ডিজ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৬, ২০২৪ ৮:৪০ পূর্বাহ্ণ

দারুণ শুরুর পর তানজিম সাকিবের রানবন্যার ওভারটা খানিক দুশ্চিন্তায় ফেলেছিল বাংলাদেশকে। কিন্তু তার লাগাম টানতে সময় নেননি শেখ মেহেদি। পাওয়ারপ্লের সময়টা তাই বেশ স্বস্তি নিয়েই পার করেছে টাইগার শিবির একথা বলা যেতেই পারে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্কোর ৭ ওভারে ৩৯ রানে ৫ উইকেট।

Shamol Bangla Ads

১৪৭ রান ডিফেন্ড করতে প্রথম ওভারটা করেছেন হাসান মাহমুদ, দিয়েছেন মাত্র ১ রান। পরের ওভার করতে এসে প্রথম বলেই উইকেট নিলেন তাসকিন আহমেদ। ব্রেন্ডন কিংয়ের ব্যাটের কানায় লেগে বল চলে যায় মিড অফ অঞ্চলে। ক্যাচ নেন তানজিদ হাসান তামিম।

নতুন ব্যাটার নিকোলাস পুরান শুরুতেই উইকেট ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন। শেখ মেহেদি হাসানের বলটায় ব্যাট ছোঁয়ানো হয়নি। ফলাফল স্ট্যাম্পিং। এরপরেই তানজিম হাসানকে ২টি ছক্কা আর ১টি চার মেরেছেন জনসন চার্লস। চার মেরেছেন মেহেদী হাসানকেও। তবে পরের বলেই আরেকটি বাউন্ডারি মারতে গিয়ে মিড অফে হাসান মাহমুদের ক্যাচে পরিণত হয়েছে চার্লস।

Shamol Bangla Ads

পাওয়ারপ্লের শেষ ওভারে নিয়ন্ত্রিত বোলিং করেছেন তাসকিন আহমেদ। আর তার ফলাফল পরের ওভারে পেলেন মেহেদি। তার স্কিড করা বল আন্দ্রে ফ্লেচারের ব্যাটের কিনারা ছুঁয়ে চলে যায় লিটনের হাতে। এক বল বিরতি দিয়েই সেই মেহেদি-লিটন কম্বিনেশনে আউট হয়েছেন রস্টন চেজ।

Need Ads
error: কপি হবে না!