ads

শুক্রবার , ২২ আগস্ট ২০১৪ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজাপুরে আলোড়ন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
আগস্ট ২২, ২০১৪ ৪:৪১ অপরাহ্ণ

Rajapur photoঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে চলতি আউশ মৌসুমে উপজেলার কৃষকরা আলোড়ন ধান চাষ করে বাম্পার ফলন পেয়ে মুখে হাসি ফুটেছে। কৃষকরা জানান, বিগত দিনের চেয়ে এ বছন আবাদকৃত এ ধানের ফল বেশ ভাল হয়েছে। ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় কৃষকদের এ বীজ সরবরাহ করে উপজেলা ব্র্যাক। এছাড়াও সার, কীটনাশক, চাষ ও সেচ বাবদও কৃষকদের আর্থিক সহযোগীতা করেছেন। গতকাল সকালে উপজলোর সাউথপুর এলাকায় আলোড়ন ধান কর্তণ অনুষ্ঠানে এসব কথা বলেন কৃষকরা। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারন অধিদফতরের উপ-পরিচালক আব্দুল আজিজ ফরাজি প্রধান অতিথি ছিলেন। উপজলো ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির ম্যানেজার আল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও মাহাবুবা আক্তার, রাজাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আউয়াল গাজি, উপজলো ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন, পিরোজপুরের কৃষি তত্ত্ববিদ হানিফ উদ্দিন, আবুল কালাম আজাদ, প্রবীর কুমার দত্ত, নাহিদুজ্জামান ও প্রভাষ কুমার প্রমুখ। ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি জানায়, এ কর্মসূচির আওতায় উপজেলায় ৬০ একর জমিতে হাইব্রীড আলোড়ন ধানের চাষ করে ৮৪ জন কৃষক। এ জন্য প্রত্যেক কৃষককে বীজ, সার, কীটনাশক ও সেচ বাবদ একর প্রতি ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।

Need Ads
error: কপি হবে না!